কাল থেকে শুরু হচ্ছে বাঙালির ‘প্রাণের মেলা’ বইমেলা। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হছে শাম্মী তুলতুলের দ্বিতীয় উপন্যাস ‘পদ্মবু’। এতে তুলে ধরা হয়েছে বাল্যবিয়েকে সায় দিয়ে সমাজ ও পরিবারের মানসিক অত্যাচার আর ফতোয়ার নির্মম কাহিনী। ‘অনিন্দ্য প্রকাশ’ থেকে বইটি প্রকাশ করছেন আফজাল হোসেন। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ।
এদিকে ছোটদের জন্য শাম্মী তুলতুলের আরও দুটো বই বের হচ্ছে। একটি গোয়ন্দো ভিত্তিক ‘নানটু-ঝানটুর বক্সরহস্য’। এটি প্রকাশিত হবে ‘প্রতিভা প্রকাশ’ থেকে। প্রকাশক মঈন মুরসালনি। দাম ১০০ টাকা। অপরটি ‘পিঁপড়া ও হাতির যুদ্ধ’। এটি প্রকাশিত হবে কাদের বাবুর বাবুই থেকে। দাম ১০০ টাকা।
ইত্তেফাক/ইএইচএম