৯ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল ল্যাব সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

সারাদেশে প্রায় ২ লাখ ১০ হাজার স্কুল-কলেজে বহু প্রতীক্ষিত আইসিটি প্রশিক্ষণ শুরুর কাজ এগিয়ে চলছে। সারাদেশে শেখ রাসেল কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রকল্পের আওতায় এরকম ২০০১টি ল্যাব রয়েছে।আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকা জেলায় ল্যাব স্বেচ্ছাসেবকদের একটি প্রশিক্ষণ হবে।
 
এই প্রক্রিয়া শুরু হয়ে চলবে জুন পর্যন্ত। বিভিন্ন জেলা এবং সিটি কর্পোরেশন পর্যায়েও এই প্রশিক্ষণ চলবে।  সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন ও তথ্য প্রযুক্তি বিভাগের চুক্তিমতে, সিআরআই এর ইয়াং বাংলা এসকল প্রশিক্ষণ পরিচালনা ও পর্যবেক্ষণ করবে।
 
IMG0
 
বৃহস্পতিবার তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ও সিআরআই এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
 
বৈঠকে ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রণালয়েরর অতিরিক্তি মহাপরিচালক ও যুগ্ম সচিব মালিহা নার্গিস, অর্থ ও প্রশাসন বিষয়ক পরিচালক রেজাউল মাকসুদ জাহেদি।
 
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ ও কয়েকজন প্রশিক্ষক।
সারাদেশে প্রায় ২ লাখ ১০ হাজার স্কুল-কলেজে বহু প্রতীক্ষিত আইসিটি প্রশিক্ষণ শুরুর কাজটি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে। সারাদেশে শেখ রাসেল কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রকল্পের আওতায় এরকম ২০০১টি ল্যাব রয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই এই প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছে বলে সিআরআই থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
 
তন্ময় আহমেদ বলেন, ঢাকায় প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হবে। ইয়াং বাংলা থেকেও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।  এই প্রক্রিয়া শুরু হয়ে চলবে জুন পর্যন্ত। বিভিন্ন জেলা এবং সিটি কর্পোরেশন পর্যায়েও এই প্রশিক্ষণ চলবে।
 
গত ২ অক্টোবর স্বাক্ষর হওয়া চুক্তি মতে, প্রত্যেক ল্যাবে দুইজন সমন্বয়ক ও ১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
 
ইত্তেফাক/এমএইচ