নবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জের এক কেজি গাঁজাসহ মো. জামাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সমসাবাদ থেকে তাকে আটক করা হয়। মো. জামাল স্থানীয় মৃত বাবুল ফকিরের  ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসায় করছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করেন নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম। এই সময় তার দেহ তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাতে জামালের নামে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মাদক মামলায় বুধবার সকালে জামালকে আদালতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/এএন