‘নিলয়ের সাথে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ বেশি’

 
কিছুদিন আগেই তারকা দম্পতি শখ ও নিলয় ফিরলেন ওমরা হজ্জ্ব পালন করে। ফিরে এসে আবারো ব্যস্ত দু’জনই। একসাথে কাজও করছেন বেশকিছু নাটকে। 
 
বাস্তব জীবনের এই জুটির ক্যামেরার সামনের রসায়নটা কেমন থাকে? শখ বলেন, ‘নিলয়ের সাথে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ বেশি থাকে। এটি অনেক আগে থেকেই। আর বোঝাপড়ার বিষয়টি যেহেতু ক্যামেরার বাইরেও ভালো, তাই ক্যামেরার সামনেও রসায়নটা ঠিক থাকে।’
 
শখ চলতি সময়ে ব্যস্ত আছেন ভালোবাসা দিবসসহ বিশেষ কয়েকটি নাটক নিয়ে। ভালোবাসা দিবসের নাটক প্রতিবছরই প্রায় সব চ্যানেলেই প্রচার হয়। 
 
তবে গল্পে ভিন্নতা কতটুকু পাওয়া যায়? এমন প্রশ্নে শখ বলেন, ‘ভালোবাসার গল্পগুলোয় খুব বেশি ভিন্নতা থাকে না। হ্যাঁ, কিছু কিছু গল্প একেবারেই আলাদা হয়। তবে সেই পরিমাণটা কম। গল্প একইরকম হলেও এখানে উপস্থাপনে ভিন্নতা আনার সুযোগ রয়েছে। সেই কাজটি যে যত ভালো করে করতে পারে তার কাজটি ততো ভালো হয়। আমিও চেষ্টা করি এই দিকে নজর রাখতে।’
 
ইত্তেফাক/এমএআর