হযরত শাহজালাল বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ঐ যাত্রীর নাম জাহাঙ্গীর আলম (২৭)। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ওমান থেকে ওয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার পর তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, গ্রীণ চ্যানেল থেকে ঐ যাত্রীকে আটক করে তাকে জিজ্ঞাসা করা হয়। পরে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে এক্সরে করার পর নিশ্চিত হওয়া যায় যে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে। তাকে বিমানবন্দরে নেয়ার পর টয়লেটে গিয়ে পায়ুপথ থেকে ১০ টি স্বর্ণের বার বের করে আনেন। উদ্ধার করা স্বর্ণের মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। আটক যাত্রীর বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়।