প্রথম দিন থেকে মেলায় সৈয়দ শিশিরের ‘প্রবচনগুচ্ছ’

 
শুরু হয়েছে অমর একুশে বইমেলার এবারের আয়োজন। মেলার প্রথম দিনেই আসছে কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ শিশির-এর ‘প্রবচনগুচ্ছ’ নামে নতুন একটি বই। লিটলম্যাগ চত্বর ‘প্রকাশ’ স্টল, গণপ্রকাশন (স্টল নম্বর ১২৭) ও আজিজ সুপার মার্কেট ‘পলল’ এ পাওয়া যাবে বইটি।
 
বইটির প্রকাশক শফিক হাসান, প্রকাশ পাবলিকেশন্স। প্রচ্ছদ মাহতাব শফি’র, অঙ্গসজ্জায় অপূর্ব কুমার মন্ডল, দাম ৫০ টাকা।
 
উল্লেখ্য, সৈয়দ শিশিরের জন্ম ১৯৭৭ সালের ২৩ জুলাই। বাবা সৈয়দ মঞ্জুরুল হামিদ, মাতা মরহুমা ফাতেমা বেগম। পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার ছয়সূতী গ্রামে।
 
২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য ‘আমি তার, যে আমার’। কবিতার পাশাপাশি লিখছেন প্রবন্ধ-নিবন্ধ, কলাম, সাহিত্য, সমালোচনা গল্প ও ছড়া। সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রকৃতি তাঁর গুরু। এক সময়ে সম্পাদনা করতেন ছোটকাগজ ‘অবিশঙ্ক প্রতীতি', তারপর ‘আড়াইলেন’।
 
বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টার, ফিচার লেখক, সাব এডিটর, সহযোগী সম্পাদক, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সৈয়দ শিশর। বিভিন্ন প্রকাশনা সংস্থার সিনিয়র লেখক, সম্পাদক, আরঅ্যান্ডডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পাঠকপ্রিয় একটি সাপ্তাহিক পত্রিকার প্রধান প্রতিবেদক ও সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 
 
ইত্তেফাক/এমএআর