ভিসা সংশোধনী বিল মার্কিন কংগ্রেসে

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টিটিভে পেশ করা হয়েছে ভিসা সংশোধনী বিল। এই বিল আইনে পরিণত হলে বছরে অন্তত ১ লাখ ৩০ হাজার ডলার বা তার বেশি বেতনের চাকরি ‌যোগাড় করতে না পারলে মিলবে না মার্কিন ভিসা।
 
এতদিন বাৎসরিক ৬০ হাজার ডলারের চাকরি পেলেই পাওয়া যেতো মার্কিন এইচ-ওয়ানবি ভিসা।
 
ট্রাম্প প্রশাসনের ‌যুক্তি, ভিসা দিতে ন্যূনতম বেতন-সীমা বৃদ্ধির ফলে ‌যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমবে। কারণ, এখন সস্তায় কর্মী আমদানির জন্য এইচ-ওয়ানবি ভিসা ব্যবহার করছে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান।
 
এই বিল পাশ হলে শুধু মেধাবীরাই ‌যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন বলে দাবি দেশটির সরকারের।
 
তবে মার্কিন সরকারের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান। তাদের দাবি, এর ফলে কর্মীদের বেশি বেতন দিতে হবে তাদের। ফলে আর্থিক ক্ষতির শিকার হবে তারা।
 
ইত্তেফাক/এএম