মুরাদনগরে ২৫ হাজার শিক্ষার্থীর নকল না করার শপথ

 
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নকল না করার জন্য প্রায় ২৫ হাজার শিক্ষার্থী শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৯টি পরীক্ষা কেন্দ্রে নকল না করার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
 
শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
 
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, যাত্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মেদ, মুচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন, খোরশেদ আলম প্রমুখ।
 
ইত্তেফাক/এসএস