নওগাঁর মহাদেবপুর উপজেলার চকযদুরী গ্রামে বাজার থেকে কিনে আনা দই খেয়ে সন্তানসহ এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার চকযদুরী গ্রামের অর্জুন কুমার (৩৩), তার স্ত্রী তিথী রানী (২৬) এবং তাদের তিন বছরের মেয়ে অনন্যা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে বাজার থেকে দই কিনে আনেন অর্জুন। এরপর রাতে সবাই ভাত খাওয়ার পর দই খান। এরপরই স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অর্জুন কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর মেয়ে অনন্যাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনজনই মারা যান।
আরো পড়ুন : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় খুরশীদ আলম আহত
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা বাজার থেকে কিনে আনা দই খেয়ে মারা গেছেন। তবে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি