মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ভাষা পদযাত্রা বের করা হয়েছে।
 
বুধবার সকালে বর্ণাঢ্য এই পদযাত্রার উদ্বোধন ও নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
পদযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
 
এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকতারা উপস্থিত ছিলেন।
 
এই পদযাত্রার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উদযাপনের কর্মসূচির উদ্বোধন করা হলো। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ