ভালোবাসা দিবসে আসছে ‘পাষাণ’ এর ট্রেলার

দেশা দ্যা লিডার, হিরো ৪২০ এর পর নতুন সিনেমা নিয়ে আসছেন নির্মাতা সৈকত নাসির।  জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পাষাণ’ নামের চলচ্চিত্রটির ট্রিজার মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।
 
বুধবার এমনটিই জানালেন ছবির পরিচালক সৈকত নাসির। বাংলাদেশের এই প্রথম ওম আর বিদ্যা সিনহা মীম জুটিকে এ্যাকশন, ড্রামা ও রোমান্স নিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
 
সৈকত নাসির বলেন, প্রতিটি সিনেমায় তো একটা পরিচালকের কাছে সন্তান তুল্য, আর ‘পাষাণ’ সিনেমাটি আমার কাছে একটু বেশি। আমি আমার থেকে সর্বত্রটাই দিয়েই নির্মাণ করেছি। এবার বাকিটা দর্শকের কাছেই।
 
মূলত দেশা দ্য লিডার সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে গেছেন সৈকত নাসির।
 
ইত্তেফাক/এমএইচ