রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে।
গতকাল বুধবার বালিয়াকান্দি বাজারের স্বপ্নদ্বীপ মার্কেটে গভীর রাতে ফজলুর লেপতোষকের দোকান ও কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ঐ ভবন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার বিষয়ে প্রচার করলে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে রাজবাড়ীর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য রক্ষা পায় মার্কেটের অন্যান্য দোকানঘর।
দোকানের মালিক ফজলুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মধ্যরাতে আমার দোকানে আগুন লাগার খবর শুনতে পাই। এসে দেখি সব মাল পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে আমার প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
ইত্তেফাক/এএন