ত্রাণ বিতরণে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য বন্ধ করা প্রয়োজন: টিআইবি

দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। পূর্বের তুলনায় গতবছরে রোয়াণু তে ক্ষয়ক্ষতি যেমন কম হয় তেমন মৃতের সংখ্যাও হ্রাসপায়। তবে দুর্যোগের পর রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়ে ত্রাণ বিতরণ করা হয়।
 
এছাড়াও ঘূর্ণিঝড় রোয়ানুর আগে উপকূলের ১০টি ইউনিয়নের দুর্গম এলাকায় ঠিক সময়ে সতর্কবার্তা পৌঁছায়নি। এর ফলে এসব এলাকার জনসাধারণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা সম্ভব হয়নি। এসব বন্ধ হলে ক্ষয়ক্ষতি আরও হ্রাস পেত বলে মন্তব্য করে টিআইবি। দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য ঝুঁকিসমূহ চিহ্নিত করে ত্রাণ বরাদ্দ ও বিতরণে স্বচ্ছতা, ন্যায্য বণ্টন এবং কার্যকর জবাবদিহিতার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
 
বুধবার সংস্থাটির ধানমন্ডিস্থ কার্যালয়ে ‘ঘূর্ণিঝড় রোয়ানু: দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলে টিআইবি। গবেষণার এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. জাকির হোসেন খান, সিএফজি এবং রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নিহার রঞ্জন রায়। উক্ত গবেষণায় আরো সংযুক্ত ছিলেন রিসার্চ এ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাহিদ শারমীন ও নেওয়াজুল মওলা, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রিসার্চ, সিএফজি।
 
টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।
 
ইত্তেফাক/এএম।