গাজীপুরে আগুনে একই পরিবার ৪ জন দগ্ধ

গাজীপুরে মশার কয়েল ধরানোর সময়ে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভতি করা হয়েছে।

শুক্রবার রাতে মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল জলিল (৫০), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৪), মেয়ে জেসমিন (২২) ও মেয়ে জামাই আবুল হাসান (২৫)।

আরও পড়ুন: গুলশানের আগুন সুগন্ধির দোকান থেকে সূত্রপাত: মেয়র

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মশার কয়েল ধরানোর সময় জেসমিনের পড়নের কাপড়ে আগুন ধরে যায়। এতে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে তার স্বামী ও ভাইও দগ্ধ হন। এ সময় তাদের চিৎকার শুনে বাবা আব্দুল জলিল উদ্ধার করতে গিয়ে তিনিও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় শেখ ফজিলাতুনন্নেছা মেমোরিয়াল (কেপিজে) মেডিক্যাল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে শনিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জেসমিনের অবস্থা আশঙ্কাজনক।

ইত্তেফাক/এমআরএম