বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে বাজে সূচনা করেছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের সমান ৭১ শটে দিনের খেলা শেষ করেন তিনি।
এদিন পারের চেয়ে সাত শট কম খেলে (-৬৪) শটে প্রথম রাউন্ড শেষ করে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের জ্যাজ জাতাওয়ানান্দ।
সিদ্দিকুর পিছিয়ে পড়েন মূলত চতুর্থ হোলে। এখানে পার ছিল চার শট কিন্তু সিদ্দিকুর সাত শটে তার এই হোলের খেলা শেষ করেন। যেই ঘাটতি আর কাটিয়ে উঠতে পারেননি। দিন শেষে তিনজনের সঙ্গে ২৮তম স্থানে আছেন তিনি।
ভারতের নবীন প্রতিভা শুভঙ্কর শর্মাও সমান ৬৪ শটে খেলা শেষ করেছেন। শট অ্যাগ্রিগেটে তিনি আছেন দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে দিনে শেষ করেছেন থাইল্যন্ডের আরেক গলফার পানুপল পিতায়ারাত। (-৫) পারে ৬৬ শটে প্রথম রাউন্ড শেষ করেন এই থাই খেলোয়াড়।
তবে সিদ্দিকুরের মতো হতাশ করেননি বাংলাদেশের আরেক গলফার মো. নাজিম। পারের চেয়ে এক শট কম খেলে ৭০ শটে তিনি দিন শেষ করেন। ১৬তম স্থানে আছেন নাজিম।
ইত্তেফাক/এমএইচ