আফগানিস্তানে গৃহবধূর হাত পা বেধে দুই কান কেটে দিয়েছে তার স্বামী। বিবিসির সঙ্গে কথোপকথনে ২৩ বছর বয়সী জরিনা বলেছেন, তার কোনো ধারণাই নেই স্বামী কেন এমন নৃশংসতা করেছে তার সঙ্গে।
বলখ প্রদেশের বাসিন্দা জরিনা এখন একটি হাসপাতালে ভর্তি আছে এবং তার অবস্থা বর্তমান স্থিতিশীল। সে স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, কোনো ধরণের উসকানি ছাড়া তার স্বামী হঠাৎ করে তাকে ঘুম থেকে তুলে হাত পা বেধে এই নৃশংস কাণ্ড ঘটায়। তার স্বামী পলাতক রয়েছে। জরিনা বলেন, আমি কোনো পাপ করিনি, আমি জানি না আমার স্বামী কেন এমন করল।
১৩ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ জরিনার দাবি, স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তার মা বাবার সঙ্গে দেখা করতে দিত না তার স্বামী। ওই স্বামীর সংসার করার আর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে জরিনা। তার স্বামীর সন্দেহবাতিকতার কথা জানিয়ে জরিনা বলে, আমার মা বাবার সঙ্গে দেখা করতে গেলে সে আমার বিরুদ্ধে পরপুরুষের সঙ্গে কথা বলার মিথ্যা অভিযোগ তুলত। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ