সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল নম্বর ক্লোনিং করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ১৪ জন প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
আটককৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, বিপুল পরিমাণ সিমকার্ড, ল্যাপটপ, কম্পিউটার, নগদ অর্থ, সিম ক্লোনিং বা স্ফুপিংয়ের কাজে ব্যবহৃত সফটওয়্যার ও অ্যাপস উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতারক চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল নম্বর ক্লোনিং করে চাকরি পাইয়ে দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।-বাসস
ইত্তেফাক/কেকে