সরাসরি গাইবেন মুজিব পরদেশী

আমি বন্দী কারাগারে কিংবা আমার সাদা দিলে কাদা লাগাই গেলি-এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মুজিব পরদেশী।
 
বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন এ খ্যাতিমান সঙ্গীতশিল্পী। তাঁর সঙ্গে থাকছেন ছেলে সজীব পরদেশী। অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টায়।
 
মুজিব পরদেশী তাঁর জনপ্রিয় গানগুলো শোনাবেন। । দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
 
‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।
 
ইত্তেফাক/এমএআর