ভোলায় অসৎ উপায় অবলম্বনে শিক্ষকের কারাদণ্ড

 
ভোলার লালমোহনে এসএসসি পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বনে সহায়তা করায় মো. নুরুল আমিন (৪৮) নামের এক সহকারী প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে বাংলা পরীক্ষা চলাকালীন সময় তাকে আটক করে এ সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষক তজুমদ্দিন উপজেলার ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
 
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার সামছুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ওই শিক্ষক পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছিল। এসময় তাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এসএস