সর্বকালের সেরা গোলের পুরস্কার জিতলেন মেসি

সেরা চারে তার গোল ছিল তিনটি। মূলত লড়াইটা তার নিজের সঙ্গেই ছিল। পিএসজির সার্জিও রবার্তোর একটি গোলও ছিল সেরা চারের মধ্যে। কিন্তু লিওনেল মেসিই শেষ হাসিটা হাসলেন। সর্বকালের সেরা গোলের পুরস্কার উঠল তার হাতে। 

২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৬৪টি গোল ভোটিংয়ের জন্য মনোনীত হয়েছিল। এরপর তিন মাস ধরে চলল অনলাইন ভোটিং। ১৬০টি দেশ থেকে পাঁচ লাখ বার্সা সমর্থক ভোট দিয়ে সর্বকালের সেরা গোল বেছে নিলেন। ৬৪টি গোল থেকে সেরা চারটি গোল ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছেছিল। 

২০০৬-০৭ মৌসুমে কোপা দেল রের সেমিফাইনালে গেটাফের বিপক্ষে লিওনেল মেসি একক কৃতিত্বে একটি গোল করেছিলেন। সেই গোলটিই সর্বকালের সেরা হিসাবে বেছে নিয়েছেন বার্সা সমর্থকরা। সেরা চারে মনোনীত হওয়া তিনটি গোলই ছিল মেসির। কার্যত তখনই অনেকে মেসির পুরস্কার পাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন। 

আরও পড়ুন : বিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা-নিক!

কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে এবং চ্যাম্পিয়ন্স লিগে এল ক্লাসিকোতে করা মেসির গোলগুলি সেরার দৌড়ে। কিন্তু গেটাফের বিরুদ্ধে করা গোলটাই সেরা বলে মনে হয়েছে সমর্থকদের। গেটাফের সাত-আটজন ফুটবলারকে কাটিয়ে মেসির সেই গোলটি কিন্তু সত্যিই সেরার পুরস্কার পাওয়ার দাবি রাখে। 

গেটাফের বিরুদ্ধে মেসির করা গোলটিকে ভোট দিয়েছে ৪৫ শতাংশ সমর্থক। অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে করা মেসির গোলটিকে সেরা বলেছেন ২৮ শতাংশ সমর্থক। চ্যাম্পিয়ন্স লিগে করা মেসির গোলটি পেয়েছে ১৬ শতাংশ ভোট। সার্জিও রবার্তোর করা গোলটি পেয়েছে ১১ শতাংশ ভোট। 

ইত্তেফাক/কেআই