নগ্নতা ইস্যুতে মুখ খুললেন রাধিকা

 
নগ্নতার সঙ্গে ফিল্মের সম্পর্ক কী, এ বিষয়ে কথা বললেন এবার আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। উল্লেখ্য, কয়েক মাস আগে ‘পার্চড’ সিনেমায় তার নগ্নতা নিয়ে তোলপাড় ওঠে বলিউডে।
 
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তার এক সাক্ষাত্কারে রাধিকা বলেন, ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেওয়া যায় তখনই যখন চিত্রনাট্য দাবি করে। আসলে উদ্দেশ্যটা সঠিক হতে হবে। যদি এমন হয় যে, শুধুমাত্র বিনোদনের জন্য নারী নগ্ন হয়ে নাচছেন, সেটা মেনে নেওয়া যায় না। পুরোটাই নির্ভর করছে নগ্নতাকে কী ভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর।
 
ইন্ডাস্ট্রিতে রাধিকা ঠোঁটকাটা বলে পরিচিত। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। ‘পার্চড’ নিয়ে প্রবল সমালোচনা সামলাতে হয়েছে তাঁকে। তাঁর মতে, পার্চড নিয়ে কী কী হয়েছে সবটা জানি আমি। আমাদের দেশে সিনেমা একটা বড় ইস্যু। মানুষের ইমোশন জড়িয়ে থাকে এতে। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে নগ্নতাকে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত। আনন্দবাজার।
 
ইত্তেফাক/এমএআর