ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের মালিগ্রাম নামক বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী ইয়াহিয়া বিশ্বাস (৪৫) নিহত হয়েছেন।
তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের শাজাহান বিশ্বাসের পুত্র। হাই-ওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানায়, নিহত ইয়াহিয়া মালিগ্রাম বোনের বাসা থেকে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। ঘাতক মাইক্রোবাসটি আটকের জন্য পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/এএম।