ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন ৬ মার্চ

 
সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রথম নির্বাচন আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। হঠাত্ নির্বাচনের তারিখ ঘোষণায় উপজেলার সাধারণ জনগণসহ প্রার্থীদের মধ্যে চরম কৌতুহল সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে।
 
নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। প্রার্থী যাচাই-বাছাই ১০ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহন ৬ মার্চ।
 
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। আটটি ইউনিয়ন নিয়ে নবগঠিত ওসমানীনগর উপজেলা। ইউনিয়নগুলো হচ্ছে, উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা বাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন।
 

ইত্তেফাক/এএম।