সাতক্ষীরার শ্যামনগরে পাউবো বাঁধে ভায়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদীতে জোয়ারের প্রবল স্রোতে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের তিন শ’ফুট জায়গা জুড়ে পাউবো’ বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দেয়। এতে এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
যে কোনো সময় বাঁধ ভেঙ্গে গোটা ইউনিয়ন প্লাবিত হয়ে চিংড়ি ঘেরসহ জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে।
গাবুরা ইউপি চেয়ারম্যান আলী আযম টিটো জানান, ইউনিয়নের পাশ্বেমারী টেকের মাথায় ৩ শত ফুট জায়গা জুড়ে পাউবো’বেড়িবাঁধ ধসে গেছে। পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরেও অদ্যবধি কোনো কাজ হয়নি। যে কোনো মুহূর্তে ক্ষতিগ্রস্থ স্থান নদীতে বিলীন হয়ে জানমালের ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিদ্যমান।
এ বিষয়ে পাউবো’ সেকশন অফিসার (এসও) মাসুদ রানা বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মনজুর আলম বলেন,ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত কাজ করা হবে।
ইত্তেফাক/এএন