একটি বেপরোয়া ট্রাকের মুখোমুখি ধাক্কায় সিংগাইর উপজেলা চর জামালপুর মাদ্রাসার ৩ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
আহতরা হলেন, মারিয়া আক্তার, তানিয়া আক্তার ও জিয়াসমিন আক্তার। জিয়াসমিনকে আশংকাজনক অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কারণে তার পক্ষে এবারের এসএসসি পরীক্ষা দেয়া সম্ভব হয়নি।
মারিয়া ও তানিয়া আহত অবস্থাতেই পরীক্ষা দিতে পেরেছে বলে ঐ কেন্দ্রের ইনচার্জ সিংগাইর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতোযার রহমান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সিএনজি করে সিংগাইর এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে গোবিন্দল নামক স্থানে তাদের এ দুর্ঘটনাটি ঘটে।
ইত্তেফাক/এএন