গৌরীপুরে বাস চাপায় যুবক নিহত

ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় বৃহস্পতিবার(০২ফেব্রয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
উল্লেখিত স্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তালিম মিয়া (২৬) ঘটনাস্থলে মারা যায়। তালিম তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আমছোলা গ্রামের সমেস আলীর ছেলে। সে স্থানীয় একটি ফিলিং স্টেশনে কাজ করতো।
 
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মেদ বলেন, বাস চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএন