বিশ্বে প্রতিবছর তামাকে মৃত্যু ৬০ লাখ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবছর সারাবিশ্বে তামাক ব্যবহারজনিত কারণে প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে ৫০ লাখ সরাসরি তামাক ব্যবহারের কারণে এবং প্রায় ৬ লাখ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু হয়।
 
আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ২০০৩ সালে তামাক নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে ও ২০০৪ সালে অনুস্বাক্ষর করে। এই চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী সরকার ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ প্রণয়ন করে। 
 
তিনি বলেন, বিশ্বের একশ’ কোটি ধূমপায়ীর মধ্যে ৮০ লাখ নিম্ন ও মধ্য আয়ের মানুষ।-বাসস।
 
ইত্তেফাক/এমআই