হাঙ্গেরি যাচ্ছেন পুতিন, উদ্দেশ্য সম্পর্ক জোরদার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বুদাপেষ্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারই এ বৈঠকের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

 
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে পুতিনের এটি প্রথম সফর।
 
পুতিনের সঙ্গে অর্বানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপ তুলে নিতে তিনি আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি অবরোধের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেননি।
 
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের কারণে পুতিনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তুলবেন অর্বান। এছাড়া বিশ্বের যে কয় গুটি নেতা প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন অর্বান তার একজন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ