রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় বাসের চাপায় দুদু মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুদু মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে। তিনি উত্তরায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে দিনমজুরের কাজ করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে ছিলেন দুদু মিয়া নামে ওই ব্যক্তি। ওই সময় একটি বাস তাকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুদুর বড় ভাই আব্দুল হাসেম হাসপাতালে সাংবাদিকদের জানান, দুদু মিয়া সকালে খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচ দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই