রাজধানীর গুলিস্তানে জাকের সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে সংঘটিত আগুন টানা দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাহিনীর ১৩টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।