বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভ্রমণ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। এ সময় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
IMG0
বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
IMG1
প্রেসিডেন্ট আব্বাস ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই জাতির পিতা ঘাতকদের হাতে সপরিবারে শহীদ হন।
জাদুঘর পরিদর্শনকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পুষ্পস্তাবক অর্পণ করেন তিনি।
IMG2
রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার বাংলাদেশ সফরে আসেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।
ইত্তেফাক/আরএ