চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা

দূর পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। ওই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে ১০টি পরমাণু বোমা বহনে সক্ষম। এই বোমাগুলোর অনন্য বৈশিষ্ট্য হলো এগুলো স্বাধীনভাবে আলাদা আলাদা জায়গায় আঘাত হানতে পারে।

গত মাসের শেষ দিকে চীনের শ্যানজি প্রদেশের তাইয়ুয়ান স্পেস সেন্টার থেকে এই ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয়। লক্ষ্য ছিল পশ্চিম চীনের একটি মরুভূমি। সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি। ১৯৮০ সালে চীনের সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল ডিএফ-৫ ক্ষেপণাস্ত্র। সেটির উন্নত রূপ এই ডিএফ - ৫সি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

ইত্তেফাক/এসএসএ