নেত্রকোনা সদর উপজেলার পূর্ব আমতলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে শুক্রবার সকালে মাসুদ মিয়া (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাসুদ মিয়া একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে। পুলিশ জানায়, স্থানীয় এলাকাবাসী বাঁশঝাড়ে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করেছে। তবে তাকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে রেখেছে বলে পুলিশের ধারণা করছে। মাসুদের গলায় ও শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/এসএস