গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের কোপে শাহিনুর (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবপুর গ্রামের প্রবাসী লিচু মিয়ার স্ত্রী শাহিনুর বেগমের সাথে একটি জমি নিয়ে একই গ্রামের আনার মিয়া বিবাদ চলে চলে আসছিল। শুক্রবার বেলা ১টার দিকে উক্ত জমিতে আনার মিয়া পানি দেযার কাজ করার সময় শাহিনুর তাতে বাধা দিতে যায়। এ সময় আনার মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুরের মাথায় কোপ দিলে শাহিনুর ঘটনাস্থলেই মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস