রাজপথের আন্দোলন বেছে নিতে নেতাকর্মীরা প্রস্তুত : দুদু

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের চলমান সঙ্কটের সমাধান বিএনপি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবির ব্যাপারে কর্ণপাত না করে তাহলে রাজপথের আন্দোলনকে বেছে নেয়ার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
 
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
দুদু বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আশাকরি সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে সৎ, সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি তারা ব্যর্থ হয় পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে হেয় করা হবে।
 
ইত্তেফাক/এমআই