সিদ্দিকুরের দুর্দান্ত প্রত্যাবর্তন

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।  প্রথম রাউন্ডের কথা বাদ দিলে বাকি দুই রাউন্ডেই রোমাঞ্চ দেখেছেন তিন।
 
পারের চেয়ে পাঁচ শট কম খেলে দিন শেষে তার অবস্থান পাঁচ।   টুর্নামেন্টের শেষ রাউন্ডে ঠিক একই রকম রোমাঞ্চের অপেক্ষায়  সিদ্দিকুর। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। আরও একদিন আছে। শেষ দিনের রোমাঞ্চের জন্য উন্মুখ হয়ে আছি।’
 
শুক্রবার তৃতীয় রাউন্ডের খেলা শেষে সিদ্দিকুরের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে লিডারবোর্ডের শীর্ষে অবস্থান করছেন থাই গলফার জ্যাজ ওয়াটানান্দ। শেষ রাউন্ডের খেলায় একটু ভালো করলেই হয়তো তাকে ধরে ফেলা সম্ভব।
 
ইত্তেফাক/এমএইচ