নওগাঁর ধামইরহাট বাজারের পূর্বপার্শ্বে অবস্থিত ন্যাশনাল ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুনে ঝলসে যাওয়া মাসুম পারভেজ (২৫) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা গেছেন।
মাসুম পারভেজ ধামইরহাট বাজারের ন্যাশনাল ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী মইশড় গ্রামের আকতার হোসেনের ছেলে।
অপরদিকে ৭ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার শুক্রবার মারা যান ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজের বাসচালক মমিনুল ইসলাম বাবু (৪৫)। তিনি উপজেলার কোকিল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছোট ছেলে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ধামইরহাট বাজারের ন্যাশনাল ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৮ জন আগুনে দ্বগ্ধ হয়। তাদের মধ্যে ৩ জন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/ইউবি