সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্যায় করে কেউ পার পাবেনা। সে আওয়ামী লীগের যতো বড় নেতাই হোক। সম্প্রতি চাঁদপুরের হাইমচরে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা প্রসঙ্গে বলেন, সেই উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, নূর হোসেনের বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার নির্ধারণে সার্চ কমিটিকে নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির নেতারা একে অপরকেই বিশ্বাস করেনা। তাই তাদের সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক হুইপ অধ্যাপিকা অ্যাধাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান, লৌহজং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সিকদার, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদসহ প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ইত্তেফাক/ইউবি