ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন এর প্রচ্ছদে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি। গত চার সংখ্যায় কোহলি তৃতীয় এশিয়ান হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪-০ তে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। করেছেন দুটি সেঞ্চুরিও। মুম্বাইয়ে চতুর্থ টেস্টে ছিলো ২৩৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।
তাই উইজডেন সম্পাদক লরেন্স বুথের মতে, কোহলিকে নির্বাচন করা মোটেও কঠিন ছিলোনা। গত কয়েক বছরে কোহলি খেলাটায় অন্য মাত্রা যোগ করেছে।
তিনি বলেন, কোহলি খুবই আধুনিক একজন খেলোয়াড়। উইজডেন আধুনিকভাবে সবার সামনে উপস্থাপনের জন্য তার চেয়ে ভালো কেউ হতে পারতোনা। ইএসপিএন
ইত্তেফাক/এমএইচ