আফগানিস্তান ক্রিকেট দলের টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবে যোগ দিলেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার এবং কোচ ফিল সিমন্স। ৫৩ বছর বয়সী সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ২৬টি টেস্ট এবং ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছেন।
বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের কোচ ভারতকে প্রথম টি২০ বিশ্বকাপ জেতানো লালচাঁদ রাজপুত। ২০১৫-তে ওয়েস্ট ইন্ডিজের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার আগে সিমন্স ৬ বছর কোচিং করিয়েছেন আয়ারল্যান্ডের।
জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটি টি২০ ম্যাচ খেলার কথা আফগানিস্তানের।
ইত্তেফাক/এমএইচ