প্রীতি জিনতাকে সবশেষ ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর অনেকটা হারিয়ে গিয়েছিলেন, অবশ্য আইপিএল মাঠে প্রতি সিজনে দেখা মিলেছে প্রীতির।
নতুন খবর হলো প্রীতি আবারো ফিরছেন। নীরাজ পাঠক পরিচালিত ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার মাধ্যমে চলতি বছর আবারো ব্যস্ত হচ্ছেন।
বিয়ের পর সিনেমা ছেড়ে দিয়ে সংসারী হতে চেয়েছিলেন প্রীতি জিনতা। কিন্তু তার স্বামী তাকে সিনেমায় ফেরার ব্যাপারে সাহস জুগিয়েছেন। আর এমন জীবনসঙ্গী পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী।
প্রীতি বলেন, অনেক খুশি এবং সৌভাগ্যবান। কারণ এমন একজনকে বিয়ে করেছি যে, আমাকে সিনেমায় অভিনয়ের ব্যাপারে তাগিদ দেয়। আমি ভেবেছিলাম, কোনো সিনেমায় অভিনয় করব না বরং ব্যবসা নিয়েই ব্যস্ত থাকব।
সানি দেওলের বিপরীতে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রী। এ সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন না বলেও জানিয়েছেন তিনি।
সানি দেওল-প্রীতি জিনতা ছাড়া আরো অভিনয় করছেন আমিশা প্যাটেল, মিঠুন চক্রবর্তী, আরশাদ ওয়ার্সি প্রমুখ। ডেইলি সান, ডিএনএ ইন্ডিয়া।
ইত্তেফাক/এমএআর