ইংলিশ প্রিমিয়ার লিগের ‘হাই ভোল্টেজ’ ম্যাচে আজ মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আতিথ্য দেবে আর্সেনালকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।
চেলসি এখন লিগের পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। অন্যদিকে খুব বেশি পিছিয়ে নেই আর্সেনালও। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তারা আছে তিন নম্বরে।
দুই নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারও ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়েছে। তবে, গোল ব্যবধানে পিছিয়ে আছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল।
একই দিনে মাঠে নামছে টটেনহ্যাম হটস্পারও। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ মিডলসবরো। হাল সিটির বিপক্ষে খেলবে লিভারপুল। আর এভারটনের প্রতিপক্ষ বোর্নমাউথ।
ইত্তেফাক/এমএইচ