পঞ্চগড়ে ইয়াবাসহ আটক ২

 
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বেংহারী বনগ্রাম ইউনিয়নে এক হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‌্যাব-১৩ এর একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন, মো. রঞ্জু (৫৪) এবং মাসুদ (২৪)। এদের বাড়ি পাবনার কাশিনাথপুর এলাকায়।
 
র‌্যাব-১৩ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা জেলার একটি সিন্ডিকেট চক্র বোদা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মজুদকৃত এক হাজার পিচ ইয়াবাসহ তাদের আটক করে।
 
র‌্যাব-১৩ এর এএসপি শাহিন কবীর ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
 
ইত্তেফাক/এসএস