মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। শহরের ১নং ট্রাফিক মোড় রেলক্রসিং এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়া আব্দুল গণি সরকার (৫৯) একজন সমাজকর্মী ছিলেন। 

নিহত আব্দুল গণি সরকার জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর গ্রামের মৃত. কছর উদ্দিনের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন: এবার গুলশানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে আগুন

পুলিশ জানায়, শনিবার সকালে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রেলক্রসিং পাড় হচ্ছিলেন আব্দুল গণি। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল এইট ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। 

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 
ইত্তেফাক/অনি