বগুড়ায় ট্রাকের চাপায় পল্লী চিকিৎসক নিহত

 
বগুড়ার কাহালু-মালঞ্চা সড়কের পাবহারা গ্রামে শনিবার সকালে মাটি ভর্তি চলন্ত ট্রাকের চাপায় মোজাফ্ফর হোসেন (৫৫) নামে এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
 
জানা গেছে, নিহত মোজাফ্ফর হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকাতলার মুরাদপুর গ্রামে। শনিবার সকালে সে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে কাহালু-মালঞ্চা সড়ক দিয়ে তার জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। এসময় বেলা ১১ টার দিকে মাটি ভর্তি একটি ট্রাক সামনে থেকে মটর সাইকেল সহ তাকে চাপা দিলে মোজাফ্ফর ঘটনাস্থলেই মারা যান।
 
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয় এবং একই সঙ্গে ট্রাকের চালক ফারুককে (২২) আটক করে কাহালু থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক ট্রাক চালক কাহালু পৌর এলাকার ইজার আলী ওরফে ভেলার পুত্র বলে জানা যায়।
 
এ রিপোর্ট লেখার সময় কাহালু থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন।
 
ইত্তেফাক/এসএস