জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রূপার পাখি’। রচনা কাজী শাহীদুল ইসলাম ও পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।
পারিবারিক গল্প থেকেই নাট্যরূপ দিয়েছেন নির্মাতা লাভলু। গ্রামীণ জীবনের পারিবারিক বন্ধন ও মায়া-মমতার সম্পর্ক এখানে দেখা যাবে। একটি যৌথ পরিবারের মাধ্যমে মূল চরিত্রগুলোর শৈশব, কৈশোরকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। নতুনদের পাশাপাশি সেরা নাচিয়ের দুজন শিল্পী এতে অভিনয় করেছেন। একজন শাহানাজ সুমি অন্যজন শাহেদ।
বিভিন্ন চরিত্রে নাটকটিতে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, আরফান আহমেদ, নিলয় আলমগীর, ফারজানা চুমকি, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ শাহরিয়ার, শাহনাজ সুমী, জোহরা ইতিপা, সোমা স্বজল, তানভির লিমন, মনিষা সিকদার, মিষ্টি মারিয়া, তন্দ্রা শ্রাবন, রোজলিন নুসরাত প্রমুখ।
প্রচার হবে আগামীকাল রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
ইত্তেফাক/এমএআর