‘আসো মামা হে’, ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ চমকের পর এবার কণ্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক প্রীতম হাসানের নতুন মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
“আনসেলফিশ সেলফি” নামের এই মিউজিক ভিডিওটি মূলত সিম্ফনি মোবাইলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন “সিম্ফনি জেড এইট”র একটি প্রমোশনাল মিউজিক ভিডিও। গল্পভিত্তিক মিউজিক ভিডিওটি গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিম্ফনির ফেসবুক পেইজে।
নাচ, গান, গল্প ও র্যাপের সমন্বয়ে নির্মিত মজার এই মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রীতম হাসানের সুর, সংগীত এবং কন্ঠের এই গানটি লিখেছেন আদনান, র্যাপ করেছেন পল্লব এবং ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে প্রীতম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও শার্লিন।
মিউজিক ভিডিওটি নিয়ে প্রীতম বলেন, ‘ভিডিওটি করার জন্য আমরা খুবই অল্প সময় পেয়েছি। আমরা চেষ্টা করেছি এই অল্প সময়ের ভেতরে প্রডাক্ট এর সম্পর্কে মানুষ কে জানাতে যা দেখলেও মানুষের মনে হয় না যেন এটি একটি বিজ্ঞাপন। মিউজিক ভিডিওটি প্রকাশ হওয়ার পর এখন খুবই ভালো লাগছে’।
ইত্তেফাক/এমএআর