সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
শনিবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব ও দৈনিক সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানবন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান যাদু।
সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সুহৃদ সমাবেশের উপদেষ্টা আসাদুর রহমান কাজল, সভাপতি মুনশি তারিকুল আলম ডলার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, জিয়া শাহীন, চপল সাহা, আরিফ রেহমান, সবুর শাহ লোটাস, নাছিমা সুলতানা ছুটু, আব্দুস সালাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবাদিক শিমুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি করেন ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
ইত্তেফাক/এএন