সীতাকুণ্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছে। তা উদ্ধার করার জন্য স্কুলের জমি দানকারী দাতা পরিবার ইউএনও’র কাছে অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এলাকার তৎকালীন শিক্ষানুরাগী মৌলভী মোঃ সাদাকত উল্লাহ, মোঃ আব্দুর রহমান, ডা. মাজাহারুল হক, মোঃ গোলাম মোস্তফা, বি.এস ১২০২/১২২৬/৭৬৩/৭৬২/৭৬৪ দাগের ৩৭ শতক জায়গা দান করেন।
স্কুল প্রতিষ্ঠার পর জায়গা দখলে থাকলেও বর্তমানে কিছু প্রভাবশালী ব্যক্তি স্কুলের কিছু জায়গা দখল করে অস্থায়ীভাবে ব্যবহার করে আসছে। দাতাসহ এলাকাবাসী এর প্রতিবাদ করেও কোন সুরাহা পাচ্ছে না। নিরুপায় হয়ে দাতা পরিবারের পক্ষ থেকে দখলীয় জায়গা উদ্ধারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমূল ইসলাম ভূঁইয়া জানান, স্কুলের জায়গা দখল করে থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিয়ে তা উদ্ধার করা হবে।
ইত্তেফাক/এএন