মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শনিবার ১২টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন এ ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
এক কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৬৪১ টাকা ব্যয়ে তৃতীয় তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনটি নির্মাণ করছে এলজিইডি। এই ভবনে মুক্তিযোদ্ধাদের অফিস, সম্মেলন কক্ষ ও মার্কেট থাকবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সর্দ্দার, উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ্জ-জামান, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি